হে ঈশ্বর/আল্লা :
তুমি আমাকে এইখানে মানুষ করে পাঠিয়েছ বলে
তোমার বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ আছে ;
দুঃখ আছে।
তুমি আমাকে তোমার কাছে রাখো নি বলে
তোমার কাছে আমার অনেক অভিযোগ আছে ;
অভাব আছে।

দেখো , আমিও তোমাকে কিন্তু ছাড়বনা
তাই যতদিন বাঁচব ;
মানুষের কাছে থাকব।
মানুষের পাশে থাকব।
মানুষের সাথে থাকব।