কহিব না কোন কথা
খুঁজিব না কোন মানে,
যে গান তুমি শুনায়ে যাও
শুনিব আপন মনে।
বিভোল হয়ে বিভোর মনে
সাধিঁব তব সুর,
যেমন স্তব্ধ হয়ে আবাল বালিকা
তাকায়ে থাকে দূর।