আজ আমার ফেসবুক পেজ ওপেন করতেই বন্ধু বাবলুর ছবিটা ভেসে উঠল। সে দাঁড়িয়ে আছে মনিপুরীপাড়ার একটি গলিতে। বেশ উত্সাহ নিয়ে গরু কোরবানীর দৃশ্যটা উপভোগ করছে।
আমার চোখের সামনে ভেসে উঠছে আমার ফেলে আসা সেই দিনগুলি। ঈদের পূর্বেই মনিপুরীপাড়াতে অলিগলি ছাগল-গরুর মেলা বসে যেত। কেউ গরু/ছাগলকে কাঠাল পাতা দিচ্ছে কেউ বা খড় কুটা। ছোট শিশুরা এই দৃশ্যটা বেশ উপভোগ করত। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই চোখে পড়ত গরু কোরবানীর দৃশ্য। এই দিনে মানুষ সকল ভেদাভেদ ভূলে এক সাথে কোরবানী দেয়। কে ধনী কে গরীব সব ভুলে যায়।
আজ আর এই দৃশ্য দেখা হয় না। প্রবাস জীবন ক্ষণিকের এই আনন্দটুকূ কেড়ে নিয়েছে।
সবাইকে ঈদ মোবারক
মন্তব্য (10)