তার আঁখিতে আগুন আছে
ভালোবাসার আগুন,
সে আঁখিতে রাখলে এ চোখ
মনে আসে ফাগুন।

তার হৃদয়ের নীল সাগরে
মুক্তভাবে ভাসি,
প্রাণ ভরে যায় দেখে তার ঐ
ভুবন কাঁপা হাসি।

তার ঠোঁটেতে যাদু আছে
মায়াবতী মুখ,
দূর নীলিমায় উড়ে উড়ে
প্রাণে জাগায় সুখ।

সে যে আমার সোনা পাখি
আমার গানের বীণা,
হিরা মানিক মুক্তা তো নয়-
হৃদয় দিয়ে কিনা!