যত্রতত্র মনের সাথে
কেন এমন হয়,
তোমার মনের চিলেকোঠায়
স্বপ্নভঙ্গ হয় ।
রাজ্যে যত বিশৃঙ্খলা
তুমিইতো তার মূলে,
তোমায় নিয়ে বাজির খেলায়
কালি জাতি কূলে ।
তুমি যদি এমনটি হও
স্বভাব কর চুরি,
লক্ষ জনের মনই হবে
তোমার বুকে ছুরি ।
যদি ভাবো এই জগতে
নেই যে তোমার জুড়ি,
সত্যি করে বলছি তোমার
পতন যে নেই দেরি ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।