ততদিনে তোমার পাশে আমাকে মানিয়ে গিয়েছে বেশ;
আমার বিলাসিতায় আমি আর লজ্জিত নই,
বারংবার পাল্টাতে গিয়ে ক্ষয় হয়েছে অনেকটাই।
তুমিও বাদ জাওনি আড়ম্বরের ঘনঘটায়;
যতটা পেয়েছো তার অনেকগুন বেশী দিয়েছ অবশেষ।
কোনো ক্ষোভ নেই,অভিমানও বিদায় নিয়েছে শেষবেলায়;
মধ্যমা,কনীনিকা বাদ দিয়ে শুধু অনামিকাকে আপন করেছি,
যাব যাব করে রয়ে গেছি উদ্ভিদের মত মাটি কামড়ে।
মিশে যেতে পারিনি তাই বিষের পরশে শান্তি খুঁজেছি,
আমিও বুঝিনি,তুমিও বোঝোনি, এগিয়ে চলেছি কোন অছিলায়।
মন্তব্য (13)