বড় হয়ে গেছি আনমনে
ঝটকা হাওয়ায় খুলে গেলে বাতায়ন
আমি ভয় পাই না আর,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে
একা লাগে না নিজেকে।
কয়েক যুগ কেটে গেছে জানিনা,
শেষ অশ্রুবিন্দু চোখ ফেটে
গড়িয়ে গেছিল চিবুকে,
কোন এক অশরীরী
কবেই শোষণ করেছে তার শীতলতা।
আমি এক পা,দু পা করে
এগিয়ে গেছি কৃষ্ণগহব্বরে।
আমার অহংবোধ ঢিমে তালে চলে,
আমি আগন্তুক বৈ আর কিছু নয়।
কেন যেন বড় হয়ে গেছি!
আটকা পরে গেছি কোন মায়াজালে,
এখন আমি ভয় পাই না আর।
মন্তব্য (20)