আমি পাখীদের ঘরে ফেরা দেখেছি,
সকালের অবসানে বিকেল,আর
সারাদিনের স্মৃতি নিয়ে
সন্ধ্যাকে নামতে দেখেছি ধরণীর বুকে।
শাঁখের আওয়াজ,শঙ্খচিল,
হিমেল হাওয়া,তার ই মাঝে দেখেছি,
অনুভূতিদের হারিয়ে যাওয়া।
উপলব্ধির রেশ টেনে, বিমর্ষ ছন্দপতন,
তারই অপর প্রান্তে প্রাণের পূর্ণ আভাস,
শিয়রে কাঁসরধ্বনি,প্রদীপের পোড়া তেল।
আমি দেখেছি,হঠাৎ করে জ্বলে উঠতে
ভোরের সূর্য,সোনালী মাঠ ঘাট।
আমি দেখেছি একে অপরের চোখে
জীবন্ত বেঁচে থাকা।
সকালের অবসানে বিকেল,আর
সারাদিনের স্মৃতি নিয়ে
সন্ধ্যাকে নামতে দেখেছি ধরণীর বুকে।
শাঁখের আওয়াজ,শঙ্খচিল,
হিমেল হাওয়া,তার ই মাঝে দেখেছি,
অনুভূতিদের হারিয়ে যাওয়া।
উপলব্ধির রেশ টেনে, বিমর্ষ ছন্দপতন,
তারই অপর প্রান্তে প্রাণের পূর্ণ আভাস,
শিয়রে কাঁসরধ্বনি,প্রদীপের পোড়া তেল।
আমি দেখেছি,হঠাৎ করে জ্বলে উঠতে
ভোরের সূর্য,সোনালী মাঠ ঘাট।
আমি দেখেছি একে অপরের চোখে
জীবন্ত বেঁচে থাকা।
মন্তব্য (10)