আকাশের বুকে এত কান্না,

এত অঝোর ধারার বর্না।

কিন্ত কিসের এত কষ্ট ?

কেউ কি কখনো অনুধাবন করেছে?

কেমন করেই বা করবে!

সবাই যে আজ সুখ ভোগ করার জন্য লড়বে।।

দূর থেকে দূরান্তের,

ছুটে চলে দুঃখগুলি সঙ্গী করে,

তবুও কি সেই সুখের ঠিকানা খুঁজে পায়?

মনের কষ্ট মনের মাঝে লালন করে,

চোখের জলে সাগর বানিয়ে যায়।