ঝিঁঝিঁ পোকার প্রতিধ্বনি,
ভেসে বেড়ায় গগনে,
দুটি আঁখি ছেয়ে আছে,
নিদ্রাহীন দুনয়নে।
স্মৃতিগুলি তাড়া করে,
শুন্য আঁধার প্রাণেতে।
লাল শাড়ি জড়িয়ে,
মিশে গেলে স্মৃতিতে।
ধিকি ধিকি জ্বালিয়ে গেলে,
মনের ভিতর আগুনে,
নষ্ট করে ছুঁড়ে দিলে,
সুখের স্বর্গ অনলে।
মন্তব্য (6)