দাড়িয়ে আছ এক কোণে
বাজিয়ে বাশিঁ আমারই মনে,
সহজ-সরল-চঞ্চল তুমি
জয় করেছ মোর অভি।
তোমার গুণেরও সম্ভারে
পড়েছি আমি প্রেমে,
দেখবো তোমায় প্রিয়তম রূপে
মোর বিনা নিশী ঘুমে।
তোমারও ছলছল নয়ন
অদ্বিতীয় এভুবন,
তোমার রহস্যময়ী লোচনে
আবদ্ধ থাকতে চাই জনম জনম ধরে।
ওগো সুদর্শনা দেবী,
আমি তোমার পূজারী,
এত জয়ের মাঝে আজ
তোমাতে হার মানি।
মন্তব্য (6)