আমাদের গ্রাম
ছায়া ঢাকা পাখি ডাকা
আমাদের গ্রাম
রূপকথা হয়ে চোখে
ভাসে অবিরাম।
কোথা সে শান্তপুকুর
শান বাঁধা ঘাট
কোথা সে জ্যোস্না ভেজা
নিঝ্ঝুম রাত।
কোথা সে মাঝ রাতে
ডাহুক পাখির গান
কোথা সে বাঁশঝাড় আর
কাঠাল বাগান।
কোথা সে কাজলা দিদি
বাতাবি লেবুর ঘ্রাণ
কোথা সে লক্ষি ধান
নবান্নের আহবান।
এখন মরা খালে স্রোত আসেনা
মাজা পুকুরে আর মাছ ভাসেনা
গোলা ভরা ধান পুকুর ভরা মাছ
রূপকথা হয়ে আজ আমাদের মাঝ।
মন্তব্য (3)