ফিরে যেতে চাই আমি
সেই মোহনায়
যে স্মৃতির বাঁধন আমায় আজও কাদায়
ফিরে যেতে চাই আমি
সেই আঙ্গিনায়
যার ভালোবাসা আমায় আজও ভাবায়।
হটাৎ করেই ছেড়ে গেলে,ভুলে গেলে সব
বুঝিনি তখনও
জানি, তোমায় আর পাবোনা
আমার করে কখনও।
তবু ফিরে চাই তোমাকে।
তোমার কথা ভাবি আমি
বেলা অবেলা, সারাবেলা
বড় ইচ্ছে হয় ফিরে যেতে
সত্যি বড় ইচ্ছে হয় ফিরে যেতে
তোমার কাছে,
তুমি আমার ছোটবেলা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।