সেপ্টেম্বর মাসব্যপী আয়োজিত সেরা তিন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের ফলাফল অবশেষে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। পুরো সেপ্টেম্বর মাসে তারুণ্যের সদস্যেরা সর্বমোট ৭২৪টি ব্লগ ও ৪,৮৪৩টি মন্তব্য প্রকাশ করেছেন। এতগুলো ব্লগ ও মন্তব্য থেকে নিচের হিসাব অনুযায়ী বিভিন্ন বিভাগের বিজয়ীদের বাছাই করা হয়েছে।

সেরা ব্লগার


সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ব্লগ প্রকাশ করেছেন যে দশজনঃ
সদস্যব্লগের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)৪৫১৭৬
দেবার্পণ ঘোষ৩৫১২৪
ওয়াহিদ৩৪১১১
সহিদুল হক২৭১০৭
আমি তুমি সে ২৬৭০
সালমান মাহফুজ২৪৮৬
মাহমুদ নাহিদ২৩১২১
ডাঃ প্রবীর আচার্য নয়ন২১১০২
গাজী তারেক আজিজ১৯৬৭
চোখের আলোয়_সম্পূর্ণা১৯৬১

পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে

  • কবিতা, সংগৃহীত তথ্য ও কৌতুকে ১ থেকে ৫-এর মধ্যে পয়েন্ট দেয়া হয়েছে।
  • গল্প, অভিজ্ঞতা ও অন্যান্য সব বিভাগের লেখায় ১ থেকে ১০-এর মধ্যে পয়েন্ট দেয়া হয়েছে।
  • পয়েন্ট দেয়ার ক্ষেত্রে লেখার বিষয়বস্তু ও বানানের দিকে নজর দেয়া হয়েছে।
  • বাংলা লেখার থেকে ইংরেজী ভাষায় প্রকাশিত লেখার গুরুত্ব কম দেয়া হয়েছে।


সেরা তিন ব্লগারঃ


ক্রমানুসারসদস্যপয়েন্ট
১ইনসিগনিয়া (অভি)১৭৬
২দেবার্পণ ঘোষ১২৪
৩মাহমুদ নাহিদ১২১

সেরা মন্তব্যকারী


সেপ্টেম্বর মাসে অন্যান্যদের ব্লগে সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে দশজনঃ

সদস্যমন্তব্যের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)৫৮২১১০৪
ইব্রাহীম রাসেল২৮৫৪২৬
সহিদুল হক২৪৫৯২২
সুবীর কাস্মীর পেরেরা২১৩২৯৪
সাখাওয়াৎ ২১১৭২০
দাদা মুহাইমিন চৌধূরী২০২৬০৮
ডাঃ প্রবীর আচার্য নয়ন১৪১৯৬৭
সালমান মাহফুজ১০৭৪০৯
ওয়াহিদ৯০২৬০
রোদের ছায়া৮১৩৫০

পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে

  • গতানুগতিক যেকোন সংক্ষিপ্ত মন্তব্যে কোন পয়েন্ট দেয়া হয়নি।
  • ২০-এর উপর থেকে নিয়ে ৫০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ৫০-এর উপর থেকে নিয়ে ১০০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ৫ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ১০০-এর উপর অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১০ পয়েন্ট করে দেয়া হয়েছে।


সেরা তিন মন্তব্যকারীঃ


ক্রমানুসারসদস্যপয়েন্ট
১ইনসিগনিয়া (অভি)১১০৪
২ডাঃ প্রবীর আচার্য নয়ন৯৬৭
৩সহিদুল হক৯২২

সেরা মন্তব্যগ্রহীতাঃ


সেপ্টেম্বর মাসে যে দশজন সদস্য তাদের ব্লগে অন্যান্যদের মন্তব্য সবচেয়ে বেশি পেয়েছেনঃ

সদস্যপ্রাপ্ত মন্তব্যের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)১৭৬২২১
সহিদুল হক১২৫১৬০
ওয়াহিদ১১৫১৫৪
সুবীর কাস্মীর পেরেরা১০৫২৩৩
দেবার্পণ ঘোষ১০৩১২৮
সালমান মাহফুজ৯৭১২৬
আমি তুমি সে ৯৬১৫৯
ইব্রাহীম রাসেল৯৪১৩০
দাদা মুহাইমিন চৌধূরী৮৭১২০
ডাঃ প্রবীর আচার্য নয়ন৮৭৯৯

পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে

  • গতানুগতিক যেকোন সংক্ষিপ্ত মন্তব্যে কোন পয়েন্ট দেয়া হয়নি।
  • ২০-এর উপর থেকে নিয়ে ৫০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ৫০-এর উপর থেকে নিয়ে ১০০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ২ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ১০০-এর উপর অক্ষরবিশিষ্ট মন্তব্যে ৫ পয়েন্ট করে দেয়া হয়েছে।


সেরা তিন মন্তব্যগ্রহীতাঃ


ক্রমানুসারসদস্যপয়েন্ট
১সুবীর কাস্মীর পেরেরা২৩৩
২ইনসিগনিয়া (অভি)২২১
৩সহিদুল হক১৬০

সার্বিকভাবে সেরা তিন


সার্বিক বিবেচনায় তিন বিভাগের সকল সেরাদের থেকে সেরা তিন হয়েছেন যারাঃ

ক্রমানুসারসদস্যপয়েন্ট
১ইনসিগনিয়া (অভি)২২০৫
২সহিদুল হক১৬১৭
৩ডাঃ প্রবীর আচার্য নয়ন১৫৭৬

সেরা বিবেচনায় যেভাবে পয়েন্ট দেয়া হয়েছেঃ

  • সেরা পয়েন্ট = (৫ x ব্লগার পয়েন্ট) + মন্তব্যকারী পয়েন্ট + মন্তব্যগ্রহীতা পয়েন্ট
  • শুধুমাত্র তিন বিভাগে যারা সেরা তিনের মধ্যে আছেন, তাদের থেকে সেরাদের সেরা বাছাই করা হয়েছে।


সার্বিকভাবে সেরা তিনজনকে ইমেইলের মাধ্যমে তাদের ডাকযোগাযোগের ঠিকানা আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। এ মাসের মধ্যেই প্রতিযোগিতার পুরস্কার তাদের কাছে পাঠানো হবে।

এছাড়া সকল বিভাগের সকল সেরাদের পাশাপাশি প্রতি বিভাগের প্রথম দশজন এবং অন্যান্য সকল অংশগ্রহণকারীদের আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সেরা নির্বাচনের ক্ষেত্রে আমাদের পয়েন্ট দেয়ার পদ্ধতি দেখেই আপনারা বুঝবেন যে এখানে লেখার মান ও উৎকর্ষতার চেয়ে অনেক ক্ষেত্রেই সংখ্যার উপর গুরুত্ব বেশি দেয়া হয়েছে। কারণ এই প্রতিযোগিতার মূল লক্ষ্যই ছিলো যারা তারুণ্যে সবচেয়ে বেশি সক্রিয়ভাবে লেখালেখি ও মন্তব্য করছেন তাদের মধ্য থেকে সেরা বাছাই করা। তাই যারা আরও মানসম্পন্ন লিখেন, কিন্তু তারুণ্যে কম লেখালেখি করেন, এই প্রতিযোগিতার ফলাফলে তাদের মনক্ষুণ্ণ হবার কোন কারণ নেই।

বিভিন্ন সময় আমরা এভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবো। এবং প্রতিযোগিতার বিষয়বস্তু থেকে নিয়ে বিজয়ী নির্বাচনের পদ্ধতিতেও নানারকম বৈচিত্রতা থাকবে।