এক থালা সোনা রোদ্দুর
উঠান জুড়ে খেলছিল,হাসছিল
হঠাৎ ঝড়ো হাওয়ায় উড়ে এলো
মেঘেদের উড়ো চিঠি।

অষ্টাদশী তরুণীর ধবধবে ফর্সা স্তন
মনকাড়া বিকেল
মায়া জালে আবদ্ধ হরিৎ হৃদয়;
মেঘেদের উড়ো চিঠি
শ্রাবণ গর্ভে সোনা রোদ্দুর।