অনেক দিনই লেখা হয়নি কিছু-
কেউ ডাকেনি নামটি ধরে পিছু ,
একা এ মন চাঁদের সাথে ছুট -
ধুল জমে সাদা পাতায় পাতায়,
সে ফেরেনি আর বৃষ্টি ছাতায়-
একা এ মন ঝুরো-বালি মুঠ ।
দোয়াত কালি জমে কঠিন আজ-
স্মৃতির রাজ্যে তবু তার বিরাজ,
একা এ মন পাখীর ইচ্ছে ডানায় ।
বর্ণমালা ভুলেগিয়েছি সাজাতে-
হারিয়ে গিয়েছে সে ভুল পথে,
একা এ মন তবু পিছু ফিরে চায় ।।
মন্তব্য (8)