আজ ঐ আকাশে চাঁদ উঠেছে,
আলো ছড়িয়েছে আমার ঘরে,
বক্ষ মোদের হিম শীতল হলো,
নয়ন  মনি তোর পরশ পেয়ে।

মায়ের কোলে তোর মধুর হাসি
রাখালিয়ার মন করা বাঁশির সুর
খুশীর পাপিয়া দিকদিগন্তে নাচে
ভূবন  মাতাবি,বাবা যে বহু দূর।

স্রষ্টা পাঠিয়েছেন পুষ্পরেণু ভরে,
নব পুষ্পরাজি প্রস্ফুটিত কুঞ্জরনে,
হৃদয়ের উৎসমুখ তোর আগমনে
মুহূর্তেই পাঁজর ভাসালো  প্রাণে।

শ্রাবণে'র গান গেয়ে সুরে ভাসালি
সজল  ছায়ায় ঘেরা মৃদু হাওয়ায়,
মাতৃহৃদয় ভরালি সুখের  আভায়,
জীবন মুখর,বাবা সুখের মোহনায়।

হে প্রভু তুমি তাদের দেখে রেখো
সুস্থ, শান্তিতে ভরিয়ে রেখো সদা
মিনতি করি তোমার চরণ তলে।


রচনাকাল
ইউ এ ই ।
২২।০৬।২০১৪