ঘৃণার বাষ্প
বক্তব্য বিহীন অব্যক্ত কবিতার মতো,
সংজ্ঞাহীন এ ঘৃণার বাষ্প_
আশ্চর্য হওয়ার মতো কিছু নেই,
অস্ফুট কণ্ঠে যা প্রকাশিত
বৈষম্য-শৃঙ্খল থেকে যার উদ্ভব
বক্তব্য নিষ্প্রয়োজন সব ঘৃণার বাষ্প।