যখন তোমার হাতটি
আমার হাতের উপর পড়ল
তখন উষ্ণ নরম আলতো ছোঁয়া
শিউলি ফুলে ঝরল।

যখন তোমার হাতটি
আমার হাতের ভিতর এল
আদর আদর ছোঁয়ায় এমন
চাঁদের দেশে চল্ল।

যখন তোমার হাতটি
আমার চিবুক টেনে তুললো
তখন ভালবাসায় ওষ্ঠে আমার
চুমের নেশা জাগল।

যখন তোমার হাতটি
আমার কেশের ভিতর চললো
আদর স্নেহের শ্বাস প্রশ্বাস
বইতে শুরু করল।

যখন তোমার হাতটি
আমার শরীর আদর করল
তখন রমন ধূপ জালিয়ে
গন্ধে বাতাস ভরল।

যখন তোমার হাতটি
এবার মেহেদী রঙে সাজলো
হৃদয় পিঞ্জর ঝড়ো হাওয়ায়
বানভাসি এক কাঁদল।