আমার সুখের ঘরটি হবে তোমার আপন,
সকলকে নিয়ে করবে তুমি সুখের যাপন
বাসবে ভাল শর্ত দিলে এ কেমন?
আমার বাবা হবে তোমার অতি আপন,
মাকে ও তুমি করবে নাকি অতি যতন
বলতো কি হবে আমার কপালে এখন?
বোনটা আমার পাগলপারা তোমার কারণ,
আদরণীয় ছিল সে মোর বন্ধু আপন
তাকেও তুমি করলে তোমার সুখের জন।
নিজের সুখের লাগি তুমি করছ এমন,
বুঝলাম আজি তুমি অতি স্বার্থ আপন
আমার কথা ভাবলে নাতো একটু ক্ষণ।
মন্তব্য (14)