এলে না তো ফিরে,
কত স্বপ্ন তোমাকে ঘিরে
মন বীণা হাসে তুমি আসবে বলে।
বলেছিলে আমাকে ভুলতে পারি না তোমাকে,
তবু ভুলে গেলে, এ মনে ব্যথার প্রদীপ জ্বেলে।
আমি তো পথ পানে,
চেয়ে আছি আপন মনে
ব্যথা ভরা কথার ডালি মেলে।
এই ভাবি তুমি আস এই ভাবি পাসে বস,
তবু না এলে, কথা দিয়ে তুমি কথা ভুলে গেলে।
মন্তব্য (21)