বাদল ও বারিধরায়
আমার এ মনো বীণায়
সুর তোলে বৃষ্টির নুপুর,
এসেছিলে বৃষ্টি সেজে কদমের গন্ধ মেখে
শ্রাবণের কোন এক নগ্ন দুপুর।
তোমার ও মুখের আদল
ঝরা এ শ্রাবণ বাদল
যেন বৃষ্টি ভেজা সাদা কদম ফুল,
শত পুষ্প স্রোতে তোমাকে খুজে পেতে
করেনি তো আঁখি মোর এতটুকু ভুল।
মন্তব্য (10)