হেরাতের বেলুচদের মধ্যে আনোয়ার শাহের বীরত্বের কথা সর্বজনবিদিত। পশ্চিমাদের ও সোভিয়েতদের সঙ্গে যুদ্ধে সে বহু জওয়ানকে ধরাশায়ী করেছে।
জন্মভূমি বেলুচ কে যবনদের কাছ থেকে রক্ষা করার জন্য যা করার দরকার, যৌবনের সবটুকু দিয়ে সে তা ঘুণাক্ষরে পালন করে গেছে। যার সুবাদে বেলুচদের সবাই তাদের বেশ সম্মান দিয়ে রাখে সর্বদা।
দিলওয়ার তার একমাত্র ছেলে। বেলুচ থেকে কাবুলে আনারের সিলসিলা দিয়ে পারিবারিক ব্যবসা ধরে রেখেছে সে।
পিতার ঐশ্বর্য ও দিলওয়ারের রমরমা ব্যবসায় কওমে যখন তাদের জয়জয়কার, তখন কী এক শূন্যতায় সকলেরি মন বিষণ্ন।
দিলওয়ার নিঃসন্তান। দিলওয়ারের দ্বিতীয় বিবাহের সুযোগ থাকা সত্ত্বেও তার স্ত্রী জয়নবকে তালাক দিতে সে কোনোভাবেই রাজি নয়।
তাকে নিয়েই বসন্তের পর বসন্ত পার করছে দিলওয়ার।
একদিন হয়ত খোদা তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের আলোর মুখ দেখাবেন, তার প্রতীক্ষায় দুজনে মোনাজাতে অশ্রু ঝরায় ও ধৈর্য ধরে থাকে।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।