সাক্ষী
------------------- সামিন শুভ
সেই দিন চাঁদওতো
উঠেনি রাতে,
তবে চাঁদকে কেন
সাক্ষী করলে!
সেইদিন বৃষ্টিতো
নামেনি মেঘেতে,
তবে বৃষ্টিকে কেন
সাক্ষী করলে!
যারা দেখেনি তোমার
আমার, এক হওয়া,
ওরা কি করে বলো
সাক্ষী দেবে?!
সেইদিন তারা'রাতো
ফুটেনি আকাশে,
তবে তারা'দের কিকরে
সাক্ষী করলে!
সেইদিন জ্বোনাকীরা
ছিলোনা বাতাসে,
তবে জ্বোনাক কি করে
সাক্ষী করলে!
সকলের আড়ালে হয়েছিল
মন, দেওয়া নেওয়া,
সাক্ষী তব অমানিশা
আর বিধাতাপুরুষ ।।
★★★
মন্তব্য (4)