ছবি দেখলাম ভারতীয় বাংলা "সীমানাহীন "। ছবিটি মূলত হিন্দু মুসলিম প্রেমের সম্পর্কের উপর তৈরি। ছবির শুটিং হয়েছে পশ্চিমা কোন দেশে। কাহিনীও ঐ ধাঁচের তৈরি। ছবির নায়ক নায়িকা দুজনই অপরিচিত। আমার ধারার তারা ঐ দেশেই সেটেল। যাক ছেলেটি মুসলিম মেয়েটি হিন্দু।কোন এক পর্যায়ে তাদের দেখা হয়। আর তাতেই ভালো লাগা শুরু ছেলেটির। ছেলেটি ধর্ম নিয়ে পি এইচ ডি করছে। মেয়েটি পড়ছে মেডিকেলে। ছবির কাহিনী ঘুরে ফিরে এক জায়গায়। ছেলে এবং মেয়ে দুজনেরই বন্ধুদের কারণে তাদের দেখা হতে থাকে। এতে করে একে অপরের প্রতি জমে যায়। এক পর্যায়ে উভয়ের বন্ধুই তাদের বুঝাতে থাকে যে এটা সম্ভব নয়। দুজনের কারোরই পরিবার এটা মেনে নিবে না। তারপর ও তারা অনড়। মেয়েটি তার পরিবারকে ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেয় হিন্দু হিসাবে। যদিও মেয়েটির পিতা মাতা তার জন্য অন্য খানে বিয়ে ঠিক করতে প্রস্তুত। যদি মেয়ের পছন্দ থাকে তবে অন্য কথা। প্রথম দিকে এটা স্বাভাবিকভাবেই নেয় মেয়ের পরিবার
। একসময় বাবা জানতে পারে ছেলেটি হিন্দু নয় মুসলিম। তখন বাবা মেয়েকে বুঝাতে চেষ্টা করে যে এটা কখনোই সম্ভব নয়। সমাজ সংস্কৃতি ভবিষ্যৎ কোনটাই তাদের পক্ষে থাকবে না। এবং সেই সাথে মেয়েকে বলে যে ছেলেটির সাথে তারা দেখা করবে। বুঝিয়ে বলবে। সেই তারা দেখা করে এবং বুঝিয়ে বলে। কিন্তু ছেলেটি মেনে নিতে পারে না। কিন্তু পরিবারের দিকে তাকিয়ে মেয়েটি মেনে নেয়। এর ফাঁকে মেয়ের বাবা অন্য খানে মেয়ের এনগেজইজমেন্ট ঠিক করে। এরআগে ছেলে এবং মেয়ে উভয়েই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে। অর্থাৎ তাদের ছেলেমেয়েরা কি ধর্ম বেছে নিবে। তারা কিভাবে একে অপরের সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান সমূহে অংশগ্রহণ করবে। তাদের ছেলেমেয়েদের নাম কি হবে ইত্যাদি। মোটামুটি সব কিছুই বাস্তবতার সাথে মিলে। তারা একে অপরের ধর্ম সম্পর্কে জানার জন্য ছেলেটি মন্দিরে যায় কথা বলে পুরোহিতদের সাথে। মেয়েটিও এক সময় যখন ছেলের বাবা মারা যায় তখন ওদের বাসায় যায়। এমন কি নামাজ ও পড়ে। মোট কথা পরিচালক চেষ্টা করেছেন যথাসাধ্য এই দুই ধর্মের মিল করার জন্য। যাক এক পর্যায়ে যখন তাদের সম্পর্ক ভেঙে যায় বাবা মার কারণে তখন মেয়েটি চেষ্টা করে ছেলেকে ভুলে যেতে। ছেলেটি দেখা করতে আসলেও তাকে ফিরিয়ে দেয় কঠোর ভাষায়। কিন্তু গোপন ভালবাসা জমাটবাঁধা থাকে হৃদয়ে। একসময় সব কিছু ঠিক মেয়েটির আশির্বাদ হবে অন্য হিন্দু ছেলের সাথে। যদিও এর আগে হিন্দু ছেলে ও মেয়েটি এক সাথে যায় বাইরে ঘুরতে কিন্তু মেয়েটি কিছুতেই সহজ হতে পারে না। তার মা বাবা ও বিষয়টা বুঝতে পারে কিন্তু কিছু করার নেই। কেননা এট আসলেই হবার নয়। কিন্তু পরিচালক যেহেতু সিনেমা বানিয়েছেন সেহেতু কিছু না কিছু করতেই হবে। শেষ পর্যায়ে দেখা যায় মেয়েটির মা এগিয়ে আসে। মেয়েটিকে বলে যে তুই যেখানে ভালো থাকিস সেখানেই বিয়ে দিব। কেননা তোর নানী ছিলেন মুসলিম।  মেয়েটির নানী ও হিন্দু ছেলের সাথে পালিয়ে যায়। কিন্তু তার ভাই ঐ হিন্দু টিকে হত্যা করে। তবে বোন কে নিয়ে যেতে পারে না। বোন হিন্দু হয়েই থেকে যায় এক পর্যায়ে বিয়ে হয় এক হিন্দুর সাথে। আর সেই ঘরে জন্ম নেয় নায়িকার মা। যা নায়িকার বাবা ও জানতো না। মানবতার তরে সমাজ প্রতিষ্ঠার জন্য মেয়েটির নানী তার ঘরে ফিরে যান নি। আর তার নাতনী তো তার আদর্শের বাইরে যেতে পারে না। তাই মেয়ের বাবা মুসলিম ছেলেটি কে মেনে নেয়। এই হলো সিনেমা "সীমানাহীন "। ছবিতে খুব ভালো ভাবে ই বাস্তবতা তুলে  ধরা হয়েছে। যে বাস্তবতা তুলে ধরা হয়েছে তা বাস্তবে সহজে হিন্দু মুসলমান বিয়ে সম্ভব নয়। যদি কেউ সত্যিকারের ধর্ম মেনে চলে। তার পক্ষে সম্ভব নয়। সে যে ধর্মের অনুসারী হোক না কেন। যদি ধর্মে শীতিলতা থাকে তবে পারবে। আমার এই বিষয়ে অভিজ্ঞতা নেই। কারো থাকলে জানান