হৃদয় মাঝে আছো তুমি,
শয়নে স্বপনে জাগারণে তুমি।
চারদিকে শুধু তুমি আর তুমি,
তোমার মাঝে হারায় আমি।

আমার আমি নেইতো আমি,
সব কিছুতে শুধু তুমি।
এই আমিতো বেঁচে আছি,
সেই তোমারই জীবন ছোঁয়ায়।

তাইতো আমি ভয়ে ডরাই,
যদি কখনো তোমায় হারায়।
বাঁচবো তোমার ছায়ার তলে,
বলো, যাবে না কখনো আমায় ফেলে।
কাটাবো জীবন হেসে খেলে,
তুমি আমি দু জন মিলে।

বসবো যখন ঝিলের ধারে,
রাখবে মাথা আমার ঘাড়ে।
আনবো শাপলা তুলে এনে,
পড়িয়ে দেবো তোমার চুলে।

এই সবই তো মনের ছবি,
যে মন দিয়ে তোমায় দেখি।
এই আমি তো আমিতে নেই,
হয়ে গেছি কখন তোমারই।

ভোর বেলাতে সাগর জলে,
যাব মোরা সমুদ্র স্নানে।
কাটবো সাঁতার দুজন মিলে,
নীল সাগরের ঐ জলেতে।
বল তখন কি মজা হবে,
তুমি আমি দুজন মিলে