রাগ অভিমান কষ্টের ফেরিওলা · কবিতা · 2016-08-08 · 1378 ভিউ তোমার চোখের জল অভিমান, দেখতে লাগে মিষ্টি। সব অভিমান ধুয়ে যেতো, নামতো যদি বৃষ্টি! ইচ্ছে করে নিজেই আমি, বৃষ্টি হয়ে যাই। মেঘ দুপুরে হঠাৎ এসে, তোমাকে ভিজাই। ঝুম বৃষ্টিতে ভিজে তুমি, হতে অন্যরকম। মনে হতো তুমি যেন, সদ্য ফোটা কদম! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (15)