বাঙালী নারী
এ দুটি হাত ধরে বুকে টেনে নাও
দেখো শান্তির পরশ বুলিয়ে দেব
তোমার সমস্ত দেহ মনে
আঁচল দিয়ে আলতো হাতে মুছে দেব কপালের ঘাম।
তোমার হাতের পোড়া সিগারেট ছুড়ে ফেলে দিয়ে
আমার ওষ্ঠদয় রাখব তোমার ওষ্ঠদয়ে।
প্রশ্ন করব না তোমার চোখ কেন এত লাল?
চোখের ভাষায় বুঝে নিব কি চায়
অই উদাসী রক্তরাঙা দুটি চোখ।
বাইরে থেকে ফিরতেই নিপুন হাতে
খুলে দেব তমার শার্টের বোতাম
তুমি চাওয়ার আগেই ভেজে এনে দিব
পাট শাকের সাথে আরো দুটো শুকনো মরিচ।
ভেরত থেকে দরজা খুলে দিতে
আমি দাঁড়িয়ে থাকব অধীর আগ্রহে।
ভেব না এখন ডিজিটাল যুগ বলে
এড়িয়ে যাব স্বামী সেবার দায় থেকে।
বাঙালী নারী আমি পতি...........................।
২২/১২/২০১৫
মন্তব্য (11)