আমি তারুন্যের নতুন বন্ধু।এই সামান্য ক’দিনে যেটা আমার চোখে ধরা পড়ল তাতে করে তারুন্যকে নিয়ে আমি বড্ড চিন্তিত।আমরা চাই যারা এই ব্লগে লিখছেন তারা লেখার পাশাপাশি অন্যদের ব্লগটিও পড়ুন এবং গঠনমূলক সমালোচনা/মন্তব্য করুন। কিন্তু এই ক’দিনে আমি যেটা দেখলাম তাতে চিন্তিত না হয়ে পারছি না। তারুন্যে যারা লিখছেন তারা লেখাটা ছেড়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন।মন্তব্য তো দূরে থাক একটি বার লেখাটি কেউ পড়তেও চান না। বন্ধুরা এমন কেন করেন? প্লিজ একটু ধর্য্য ধরে বন্ধুদের লেখা পড়ুন এবং মন্তব্য করুন।আপনি যেমন মন্তব্য আশা করেন আপনার বন্ধুটি ও তো তেমনটা আশা করে। আপনার ছোট্ট একটি মন্তব্য একজন লেখককে কিছু না দিলেও নতুন কিছু লিখতে উৎসাহ জাগাবে। এটা থেকে কেন একজন বন্ধুকে আপনি বঞ্চিত করবেন বলুন? আপনি যখন বন্ধুর লেখাটি পড়বেন মন্তব্য করবেন তখন বন্ধুও আপনার লেখাটি পড়তে উৎসাহিত হবে মন্তব্য করবে ।মন্তব্য কাড় না ভালো লাগে বলুন?তাই আবারও বলছি পড়ুন পড়ুন এবং মন্তব্য করুন। এতে করে আপনিও পেয়ে যেতে পারেন নতুন কোনো শব্দ ভান্ডার।