ছোট্ট একটা নাকফুল কতই বা মূল্য তার
পাঁচশ, সাতশ,বড় জোর হাজার?
অতি ক্ষুদ্র, তবু  বন্ধন তার এতটাই অটুট যা
মৃত্যুও পারবেনা ছিন্ন করতে।
অথচ কত সহজে সেদিন তুমি ছিড়ে ফেলেছিলে সে বাঁধন।
একটি বারও ভাবলে না কি হবে আমার!
ক্ষুদ্র নাকফুল কতটা যন্ত্রণার কারণ হতে পারে?
তোমার চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম ঠিকই
কিন্তু ভেঙ্গে পড়িনি কারণ-
          আমি জানি জীবন বড় কঠিণ।
এখানে বারবার হোঁচট খেয়ে খেয়ে
আবার উঠে দাঁড়াতে হয়।
আমি তো তোমাকে আঁকড়েই বাঁচতে চেয়েছিলাম
আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে
      চলে গিয়েছিলে আপন খেয়ালে।
চলেই যদি গেলে তবে কেন আবার  ফিরে এলে?
হা হা হা  হাসালে আমায়,
নাকফুল ফিরিয়ে দিয়েছি বলে খারাপ লাগলো
খুব দুঃখ পেয়েছ তুমি তাই না?
অথচ সেদিন একটি বারও কি ভেবেছিলে
যখন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলে
       তখন কতটা ব্যথা আমি পেয়েছিলাম?

২৬/১১/২০১৫