বদলে ফেল তোমাকে
খুব সহজে তুমি
আমি বাপু পারবো না
বদলাতে এই আমাকে

যেমন আছি তেমন রবো
হবে না কোন পরিবর্তন
তুমি তোমার খোলসটাকে
করতে পারো কর্তন

বন্ধু আমার বদলে গেছে
দেখা হয়না বছর দুয়েক
ফোন দিলেও ব্যস্ত দেখায়
ফোন ধরে না ভুল করেও

ফেসবুকেতে নক করলে
মেসেজ দেখায় সিন
বন্ধু আমার ভালই আছে
কাটছে সুখের দিন

টং দোকানের চায়ের চুমুক
হয়তো পরে না মনে
কফির নেশায় মগ্ন আছে
অন্য কোন খানে

ছয় টাকার ওই চায়ের কাপে
সাথে এক চামস চিনি
আমার জীবন যাচ্ছে কেটে
বেশ ভাল জানি ।।

একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com