লিখতে বসেছি দুটি লাইন
কলম চলতে চায়না
তোর কথা ভেবে মন
ধরে হাজার বায়না

কি লিখবো বলনা আমায়
সবি তো তুই
লেখার মাঝে তোরি কথা
তোরে আমি ছুই

কথার পিঠে কথা থাকে
কথা শেষ হয় না
তোর কথা লিখতে গেলে
কলমের কালি ফুরায় না

চিন্তা চেতনায় তুই আমার
ঘুরিস সারাক্ষণ
তোরেই ভেবে কি চায় যে
এই অবুঝ মন

কিরে তুই চুপ কেন
কিছু তো বল
লজ্জায় গাল দুটো
তোর টলমল

লজ্জা তোর দুই চোখে
লজ্জা তোর মুখে
তোর লজ্জা দেখে আমার
কি যে হাঁসি আসে

দুটি লাইন শেষ করেও
করা হলনা শেষ
লেখার শেষে থেকে যায়
তোর প্রেমের আবেশ !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com