বাংলা আমার সবুজাভ কোমল বর্ণমালা
মণি তাপস, ভাললাগার ঘোর সম্মোহন,
স্রোতের কল্লোল ধ্বনি, কুমুদ ও কুসুমের সমারোহে
প্রতিটি মূহুর্তে ভালবাসার উচ্চারণ।
বাংলা আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্মৃতির ফলক
আটষট্টি হাজার গ্রামের ঊষার প্রভা,
ত্রিশ লক্ষ শহীদের লহু, দু’লক্ষ মা-বোনের ইজ্জত
প্রেম-প্রীতি ভালবাসায় জড়িয়ে থাকা আকন্ঠ অনুভবা।
মন্তব্য (6)