নিজ দেশ আজ ছারখার
জ্বলে পুড়ে যাচ্ছে সব
হায়েনারা সব হাসছে,
মজলুমের আর্তনাদে আজ
আকাশ বাতাস কাঁদছে ।
কেউ লুটপাট করছে
কেউ করছে ধর্ষণ ,
কোন বিচার নেই
পাড়ি দিচ্ছি অসহ্য দিন।
নিজ দেশ আজ ছারখার
কারো নেই বিকার,
খাওয়া আর যৌনতা
এই নিয়েই দিন পার।
মন্তব্য (6)