১) ভেসলিন
স্ত্রীঃ আমি মুখে রোজ ভেল্টিন মাখি।
স্বামীঃ ভাগ্যিস ভোল্টেজ বলোনি।
২) ব্রেকআপ
দুর্গা পুজোর সময় প্রচুর ব্রেকআপ হয়। ছেলে মেয়েরা সব হাত ধরে হাঁটে রাস্তা দিয়ে। কে কার হাত ধরে সহজেই অন্যজন দেখে ফেলে। মনে করুন একজন মেয়ে দেখলো যে তার প্রেমিক অন্য একটি মেয়ের সাথে হাত ধরে হাঁটছে বা একজন ছেলে দেখলো যে তার প্রেমিকা অন্য একজন ছেলের হাত ধরে হাঁটছে- তার পর কি? ব্রেকআপ!
৩) সাথী
জীবনে তো সব সাথী পেলাম- স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, যুব সাথী, খাদ্য সাথী, শিশু সাথী, পথসাথী, সমুদ্র সাথী ইত্যাদি; কেবল জীবন সাথী পেলাম না।
৪) জেব্রা ক্রসিং
প্রশ্নঃ জেব্রা ক্রসিং দিয়েই কেন রাস্তা পার হতে বলে?
উত্তরঃ যদি পথে কোনো বিপদ ঘটে, তাহলে এদিক ওদিক খুঁজতে লাগবে না, এক জায়গাতেই সকলকে পাওয়া যাবে।
৫) কচি খোকা
দুজন বৃদ্ধা হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন।
একজন বৃদ্ধ তাদের দেখে বলেন, "আপনাদের বয়স হয়েছে, সাবধানে রাস্তা পার হবেন"।
দুজন বৃদ্ধার মধ্যে একজন জবাব দেন, "আপনি যেন কচি খোকা"!
৬) শাকচুন্নি
"আমার খুব ভূতের ভয়"।
"কোন ভূত"?
"শাকচুন্নি"।
"এখনো তো আপনার বিয়ে হয় নি, তাহলে"?
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।