১) মা বাবার প্রতি

বাবা শিখিয়েছেন লেখাপড়া।
মা শিখিয়েছেন সততা।

বাবা শিখিয়েছেন উপদেশ।
মা শিখিয়েছেন চরিত্র।

বাবা শিখিয়েছেন সাহস।
মা শিখিয়েছেন সহিষ্ণুতা।

বাবা শিখিয়েছেন শৃঙ্খলা।
মা শিখিয়েছেন মানবতা।

বাবা শিখিয়েছেন ধৈর্য।
মা শিখিয়েছেন একাগ্রতা।

বাবা শিখিয়েছেন লড়তে।
মা শিখিয়েছেন জিততে।

বাবা পরম বন্ধু।
মা দেবী।

২) ছাদ

একই ছাদের তলায় থাকতে গেলে
কি কি চাই?

বিশ্বাস, শ্রদ্ধা ও অঙ্গীকার।

এরপর ফুরফুরে হাওয়া হয়ে
জানলা দিয়ে ঢোকে ভালোবাসা।

৩) জ্যোতিষী

জ্যোতিষী বলেছেন, "বিদেশে সব হবে"।
জোর করে ছেলেকে বিদেশে পাঠানো।

বিদেশে চাকরি হারাবার পরে
খারাপ পথে রোজগার।
পুলিশের মার।
জেলের অন্ধকার।

বহু দিন বাদে বাড়ি ফেরা কলঙ্ক নিয়ে।

বাবা বললেন, "দেশে চাকরি করলেই ভালো হতো"।
মা বললেন, "পরের কথা শুনে আমরা কি পাপ করেছি"!