প্রত্যেক ব্যক্তির গড়ে ওঠার
ধাঁচ আলাদা।
মাস্টারমশাইদের জানা দরকার
তা না হলেই বিপদ সদা।

আম গাছে আম হয়,
জাম গাছে জাম।
কেউ কারো মতো হয় না,
ছাত্র শাসনে বৃথা ঘাম।

নিজের মতো বড় হওয়া,
নিজের জায়গার বড় থাকা।
নয়তো রোবটের বিশ্বে
সব কিছুই ফাঁকা।