ট্রান্সফার ও অন্যান্য
১) ট্রান্সফার
গদাই: আমাদের ট্রান্সফারটা লোড টানতে পারছে না।
গণেশ: ওরে ওটা ট্রান্সফরমার।
২) দীপ্তি স্যার
গণেশ: আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দীপ্তি স্যারের সাথে দেখা করে এলাম।
গদাই: ওটা ডেপুটি স্যার।
৩) গ্রামে
প্রশ্ন: গ্রামে তুঘলক কে?
উত্তর: বিজলি।
প্রশ্ন: গ্রামে ইংলিশ চ্যানেল কোথায়?
উত্তর: বর্ষার জল যখন রাস্তা ও নর্দমা এক করে, তখন গ্রামে বহু ইংলিশ চ্যানেল দেখা যায়।
প্রশ্ন: গ্রামে কিসের চাষ বেশি হয়?
উত্তর: মশার।
৪) ডাক্তার
"বেড়াতে যাব, তাই আগে থেকে চেক আপ করিয়ে নিচ্ছি"।
"তা কোন কোন ডাক্তার দেখালে"?
"হৃদয়, ফুসফুস, পেট ও হাড়"।
"মাথা বাদ পড়ল"।
"আবার মাথা কেন"?
"যদি কিছু দেখে হঠাৎ মাথা ঘুরে যায়"।
মন্তব্য (2)