জেরা শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2024-12-26 · 276 ভিউ 'নাম বল'। 'আজ্ঞে হরিপদ মান্না'। 'বয়স'? 'আজ্ঞে একুশ বছর'। 'কি কাজ করিস'? 'আজ্ঞে সীতাপতি ঠাকুরের কাজে আসি'। 'কি করছিলি'? 'আজ্ঞে আগুন লাগাচ্ছিলাম ট্রেনে'। 'তাহলে দাড়ি, লুঙ্গি আর টুপি কেন'? 'আজ্ঞে রাজবেশ'। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)