কে বলে,
'একা এসেছি, একা যেতে হবে'?

মা বাবা এনেছেন পৃথিবীতে------

যাওয়ার আগে রেখে যাবো
পথ চলার সাক্ষী-
সে সাক্ষী সময় ও নিয়তি:
পথ চলিনি একা------

যাওয়ার সাথে রেখে যাবো
নিজের অস্তিত্ব সন্তানের মুখে
আর নিজের সঞ্চয় সন্তানের হাতে------

হাত খালি, বস্ত্রহীন,
তবু এ আসা যাওয়ার অঙ্গ অশ্রু------