১) ধোয়া

স্ত্রী। এই তোমার কত দেরি?
স্বামী। হাত মুখ ধুচ্ছি।
স্ত্রী। আধ ঘন্টা ধরে! বলি, হাত মুখ ছাড়া আর কি কি ধুচ্ছ শুনি?

২) লেডিস হোস্টেল

মা। এবার আমি লেডিজ হোস্টেল-এ চলে যাবো।
ছেলে। এই বুড়ো বয়সে কোনো হোস্টেল তোমাকে নেবে না,
বৃদ্ধাশ্রমে যাও।

৩) প্যারালেল

স্ত্রী। তোমার আর আমার ক্যারিয়ার প্যারালেলি ছুটবে।
স্বামী। কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টও হতে পারে।

৪) নেইলপলিশ

যে মেয়েটি বেগুনি খাবো বলতে গিয়ে বলে, 'বিনুনি খাবো',
সে নখ কাটার জন্য নেইলপলিশ চাইলো।

৫) ছবি

স্ত্রী। আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের ছবি দেখবে না।
স্বামী। কেবল ছবিই তো দেখেছি।