১) ইলিশ

সুজয়। আমেরিকাতে আমরা রোজ ইলিশ খাই। তোরা দেশে ইলিশ পাস না।
তমাল। সব ইলিশ তো পাচার হয়ে যায়, দেশে কেবল খয়রা পড়ে থাকে।

২) শ্রদ্ধালু

দয়ালু মানে যদি হয়- দয়া করে কেউ আলু খেতে দেয়,
তাহলে শ্রদ্ধালু মানে- শ্রদ্ধা করে কেউ আলু খেতে দেয়।

৩) স্পাউস

স্ত্রী। তখন তুমি আমায় পাউচ বললে কেন গো?
স্বামী। পাউচ নয় ওটা, স্পাউস।

৪) এয়ারটেল

ঠাকুরমা পুজো করে উঠে বললেন: রণে বনে জলে জঙ্গলে------
তার কথা শেষ না হতে হতেই নাতি বলে উঠলো: সব জায়গায় এয়ারটেল-এর টাওয়ার পাবে।

৫) দেশ

সৃজিত দেশকে খুব ভালোবাসে।
এম্বিশন-কে বলে এম্বিনেশন।
প্রমোশন-কে বলে প্রমোনেশন।
ভ্যাকেশন-কে বলে ভ্যাকেনেশন।
আর পেনশন-কে বলে পেননেশন।

৬) পুরানো প্রবাদ

বনগাঁ লোকাল-এ ওঠা আর কোলকাতায় চাকরি পাওয়া এক।