আমি কারোকে এটিটিউড দেখাই না-
এমনকি নীচ তলার মানুষকেও না-
যদি না কেউ আমাকে এটিটিউড দেখায়।
যে আত্ম-অহংকারী, সে সকলকে এটিটিউড দেখাবেই।
যার অহংকারের জায়গায় আছে অহংবোধ-
আমি যেটা, কেবল তারই মান চাই,
উপরেও নয়, নীচেও নয়, আমার জায়গায় আমি ঠিক-
সে অহংকারীকে কেবল এটিটিউড দেখায়
আর নিরহংকারীকে তার যোগ্য মান দেয়।
মন্তব্য (4)