১) ভিখারি

মানুষ সব থেকে বড় ভিখারি। কেউ যখন কোনো কাজ শুরু করে, মানুষ তাকে প্যাঁক মারে। কিন্তু সে যখন কাজ শেষ করে সফলতা নিয়ে আসে, তখন মানুষ তার পা চাটে।

২) ভুসি

অপা। আমি ভুসি খাই, তাই আমার গায়ে চর্বি জমে না।
পলা। গরুর মতো মোটা মাথা হয়ে যাবে রে।

৩) নীরব

স্ত্রী। আমাদের জীবনে প্রেম এসেছিল নীরবে।
স্বামী। কিন্তু বিয়ের পর প্রেম সরব হয়ে গেল।

৪) আবেগ

অরূপ। আমার জীবনে কোনো আবেগ নেই।
অজয়। রোজ ভোরে কেবল বেগ এলেই যথেষ্ট।

৫) মন্ত্র

পাবলিক। ও বামুনঠাকুর, আপনি মন্ত্র জানেন?
বামুন। আজ্ঞে না।
পাবলিক। তাহলে পৈতে গলায় কেন?
বামুন। আজ্ঞে যদি সাপে কাটে, তাহলে পায়ে বাঁধবো, যাতে বিষটা ওপরে না ওঠে।