১) থাম

অমিত। অসিত, তুই পুরো ঝাঁটার কাঠির ওপর আলুরদম।
অসিত। প্রহ্লাদের ডাকে যে থাম থেকে নৃসিংহ অবতার বেরিয়ে এসেছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করার জন্য, তুই হলি গিয়ে সেই থাম।

২) রেজিস্ট্রেশন

অমিত। এটা কোন স্টেশন?
অসিত। এটা কোনো রেল স্টেশন নয়, এটা হল রেজিস্ট্রেশন।

৩) ত্রিশ সেকেন্ড

অমিত। তোদের বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এক দৃষ্টে ত্রিশ সেকেন্ড ধরে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকে, তাহলে নাকি পুলিশ কেস হয়ে যায়!
অসিত। তাই আমি তাকাবার ফাঁকেফাঁকে নেক এক্সারসাইজ করি, ঘাড়টাকে ডানে বামে, ওপরে নীচে ঘোরাই।

৪) হাতি

অমিত। কি নিয়ে গবেষণা করিস?
অসিত। ইঁদুরের পেটে কিভাবে হাতি জন্মায়!

৫) ব্যথা

অমিত। মানুষের ডাক্তারের বেশি দাম। যারা মানুষের ডাক্তার হতে পারে না, তারাই কুকুর বিড়ালের ডাক্তার হয়।
অসিত। মানুষ তার দুঃখের কথা ডাক্তারের কাছে সহজেই জানাতে পারে কিন্তু কুকুর বিড়ালকে কি জিজ্ঞেস করবে ডাক্তারবাবু- হায় রে কুকুর, হায় রে বিড়াল, কোথায় তোর ব্যথা!