১) র‍্যাশ

খদ্দের। লেপ কত করে দিচ্ছেন?
দোকানদার। রাজস্থানের লেপ, চার হাজার টাকা, ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন।
খদ্দের। লেপের দাম চার হাজার টাকা, গায়ে র‍্যাশ বেরিয়ে যাবে।

২) স্পিচ

স্যার। কাল কলেজের অডিটোরিয়ামে আমার স্পিচ সকলে শুনতে আসবে।
ছাত্র। দেখবেন স্যার, স্পিচ দিতে গিয়ে আবার স্প্যানিয়েল দিয়ে বসবেন না যেন!

৩) আঠেরো ঘন্টা

অমল। তোমাদের কোম্পানিতে দিনে আঠেরো ঘন্টা কাজ হবে নিশ্চয়?
বিমল। দিনে আঠেরো ঘন্টা নয়, ছাব্বিশ ঘন্টা, দু ঘন্টা ঘড়ি স্লো করে।

৪) আপসেট

স্ত্রী। তুমি ওপরে গিয়ে জলের পাম্পের লাইনটা সেট করে দিয়ে এসো।
স্বামী। কেন খামকা তুমি আমাকে আপসেট করছো?
স্ত্রী। আপসেট মানে?
স্বামী। আপ মানে ওপরে। আর সেট মানে সেট।