ব্যাখ্যা আছে মানেই,
অপব্যাখ্যাও থাকবে।
খারাপ লোকের তো শত্রু থাকবেই,
এটা অজানা নয়।
ভালো লোকেরও শত্রু থাকে,
তবে গুপ্ত।
খারাপ লোককে যেমন কেউ পছন্দ করে না,
ভালো লোককেও বহু লোকে অপছন্দ করে।
প্রথমটা সমাজচেতনা
আর দ্বিতীয়টা আত্মগ্লানি।
কেবল ব্যাখ্যায় কান দাও,
নইলে খারাপকে ভালো মনে হবে
আর ভালোকে খারাপ।
মন্তব্য (4)