সকলের সামনে অপমান করে
ক্ষমা চাইছেন সকলের আড়ালে!
অপমান করার দুঃসাহস আছে বৈকি
কিন্তু নিজের দোষ স্বীকার করার
বিন্দুমাত্র কোনো সৎসাহস নেই?
কাপুরুষও আপনাকে দেখে লজ্জায়
মাথা নত করবে।
আপনাকে দেখে আমার রাগ
কোনো মতেই হয় না,
কেবল করুণা হয়।
আপনি যাকে ভিখারি বলেন,
তার কাছেই হাত পাতেন,
অতএব আপনি কাঙাল।
মন্তব্য (4)