সংসারে সকলের
মত অমত
মান অভিমান
সুবিধা অসুবিধা
সুখ দুঃখ
দশ থেকে সত্তর
নারী থেকে পুরুষ
সকলেরই থাকে।

সংসারে সকলের সকলকে
বোঝা উচিত।
কেবল দশ বুঝবে না সত্তরকে,
সত্তরও বুঝবে দশকে।
কেবল নারী বুঝবে না পুরুষকে,
পুরুষও বুঝবে নারীকে।

বোঝাটা (বোধশক্তি) যেন বোঝা (ভার) হয়ে না দাঁড়ায়,
তাহলেই সমূহ বিপদ!