শকুন শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2023-08-25 · 544 ভিউ লোকটার শকুনের চোখ- কোনো বাড়ির জানলার পর্দা না থাকলেই হল- উঁকি মারবেই মারবে। তাকানোটা মোটেই ভালো নয়- ঘরের ভিতর কে কি বেশে আছে, সেটা দেখার জন্য নয়: কারো সুখ দেখতে পারে না। শকুন কেবল মরা খায়- লোকটা জ্যান্ত মানুষের শান্তি আস্ত গিলে খায়! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)